রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১০ জুলাই ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করছেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার সকাল পৌনে ১০টার দিক থেকে তারা এ অবরোধ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন সকাল থেকে।
সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর শিক্ষা চত্বর, সায়েন্সল্যাব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
অবরোধকারীরা জানান, ঘোষণা অনুযায়ী তারা সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন। এ সময় নগরবাসীকেও তাদের সাথে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানান। এ কর্মসূচির প্রভাবে তীব্র যানজটের কবলে পড়তে যাচ্ছে রাজধানী ঢাকা।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ বুধবার সকাল সারাদেশে সর্বাত্মক ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা করেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন আর ২০১৮ সালের পরিপত্র বহাল মূলকথা নয়। বরং ৩য় ও ৪র্থ শ্রেণিসহ সকল গ্রেডে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানাচ্ছি। এতদিন আদালত থেকে সিদ্ধান্ত প্রত্যাশা করলেও নতুন দাবিতে আদালতের সম্পৃক্ততা নেই। বরং সরকারের নির্বাহী বিভাগের প্রতি এই দাবি জানানো হচ্ছে।
এদিকে, রাজধানীর শাহবাগে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ করছ বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রজন্ম ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সব সংগঠন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






